1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ভুল চিকিৎসা’য় নবজাতকের অঙ্গহানির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬৯ Time View

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসা ও অবহেলা’য় নবজাতকের অঙ্গহানি ও জীবন সংকাটাপন্নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেছেন মগবাজার এলাকাবাসী।

মানববন্ধনে শিশুর বাবা মো. জাহিদুল ইসলাম বলেন, শারীরিক সমস্যা দেখা দেয়ায় আমার নবজাতককে গত ৭ জুন দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করি। দুইদিন চিকিৎসা শেষে ডা. আব্দুল মান্নান বলেন, আপনার বাবু সুস্থ হয়ে গেছে, আগামীকাল নিয়ে যেতে পারেন। কিন্তু পরের দিন তাকে হাসপাতাল থেকে তোয়ালেতে পেঁচিয়ে রিলিজ দেয়ার সময় তার গায়ে অনেক জ্বর ছিল।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তিনি জানান, থেরাপি দেয়া হয়েছে। বাইরের আলো-বাতাস লাগলে ঠিক হয়ে যাবে। তবে বাসায় নিয়ে যাওয়ার পর দেখি শিশুর বাম হাত লালচে হয়ে ফুলে আছে, যখমের চিহ্ন রয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, এরপর তাকে ফের একই হাসাপাতালে ভর্তি করি। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তার ওই হাত এখন পঙ্গুত্বের পথে। এটা মূলত আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ