1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

২৪ জুলাই থেকে নৌ শ্রমিকদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬৪ Time View

দাবি আদায় না হলে ২৪ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিকরা। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, জরুরিভাবে সমাধানের জন্য ২১টি বিষয় চিহ্নিত করে নৌ পরিবহন অধিদফতর, প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রণালয় ও দফতরসমূহ এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকেই অবহিত করেছি। গত ৯ জুলাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ১২ জুলাই সরাসরি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে আমাদের আকুতি কথা  জানিয়েছি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাদি আলোচনার ভিত্তিতে সমাধানে কার্যকর ব্যবস্থা করবেন।

হুঁশিয়ারি দিয়ে এ শ্রমিক নেতা বলেন, যদি সমাধান না হয় তাহলে ২৩ জুলাই মধ্যরাত ১২টা ১মিনিট অর্থাৎ ২৪ জুলাই থেকে সকল ধরনের ব্যক্তি মালিকানাধীন নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালনের মাধ্যমে দাবি আদায়ের সংগ্রামকে অগ্রসর করতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ