1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০ দিনে রাজশাহীতে ২৬৮ গোখরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ১০১ Time View

৪ জুলাই থেকে আজ শনিবার সকাল পর্যন্ত গত দশ দিনে রাজশাহী নগরী, পবা, তানোর, দুর্গাপুর, মোহনপুর এবং বাগমারায় ২৬৮ টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৮৮টি ডিম।

বাড়ির শোবার ঘর, গোয়ালঘর, রান্নাঘর এমনকি বারান্দায় মিলেছে এসব সাপ। সাপগুলোর অধিকাংশই বাচ্চা। ইঁদুরের গর্তে বাসা বেঁধে বাচ্চা ফুটিয়েছিল গোখরা। আতঙ্কিত গৃহকর্তারা গর্ত খুঁড়ে বের করে মেরে ফেলেছেন সাপগুলো। তখনই নষ্ট করে পুতে ফেলা হয়েছে উদ্ধার করা ডিম।

সর্বশেষ রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়নের গ্রামশিবপুর এলাকার মেহেদি হাসানের বাড়ির শোবার ঘর থেকে গতকাল শুক্রবার বিকেল ও আজ শনিবার সকালে দুই দফায় ১২টি গোখরা উদ্ধার করা হয়েছে। তবে এসময় মা গোখরাটি পালিয়ে গেছে। উদ্ধারের পর সবগুলো সাপই পিটিয়ে মেরে ফেলেছেন আতঙ্কিত লোকজন। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গৃহকর্তা মেহেদি হাসান জানান, শুক্রবার দুপুরের পর শোবার ঘরের দরজার কাছে একটি গোখরা সাপের বাচ্চা দেখতে পান। পরিবারের লোকজন মিলে সেটি মেরে ফেলেন। এর কিছুক্ষণ পর ঘরের শোবার ঘরের খাটের নিচে আরেকটি বাচ্চা গোখরা পাওয়া যায়। সেটিও পিটিয়ে মেরে ফেলা হয়।

খোঁজাখুঁজির পর ঘরের কোণে ইঁদুরের গর্ত পাওয়া যায়। সেখান থেকে পাওয়া আরো ৪টি বাচ্চা গোখরা। সাপ আতঙ্কে সারা রাত কেউ ঘুমাতে পারেননি।

মেহেদি হাসান আরো জানান, শনিবার সকালে একই গর্তে একটি মা গোখরা দেখেন বাড়ির লোকজন। পরে ওঝা ডেকে খোঁড়াখুঁড়ির পরও তার সন্ধান মেলেনি। তবে ওই গর্তে আরো ৬টি বাচ্চা গোখরা পাওয়া গেছে। পরে সেগুলোও মেরে ফেলা হয়েছে।

ফেরদৌস সিদ্দিকি/এ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ