1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রংপুর রাইডার্সে নাম লেখালেন গেইল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৮২ Time View

গুঞ্জন ছিল আগে থেকেই। এবার তা সত্যে রূপ নিলো। বিপিএলের আসন্ন মৌসুমে চিটাগং ভাইকিংস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টোয়েন্টির অন্যতম তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

গেইলকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে ইশতিয়াক সাদেক জানান, ইতোমধ্যে আমরা বিপিএলের জন্য গেইলের সাথে চুক্তি করেছি। তবে ব্যস্ত মৌসুম থাকার ফলে তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া দুষ্কর। আমরা যদি কোয়ালিফাই করি তাহলে ২-৪ ম্যাচের জন্য তাঁকে বিপিএলে দেখা যাবে।

এদিকে আসন্ন মৌসুমে শুরুর আগেই চমক দেখানো শুরু করেছে রংপুর রাইডার্স। আর চমকটা শুরু হয়েছিল মালিকানা বদলের মাধ্যমে। রংপুরের মালিক এখন বসুন্ধরা গ্রুপ। দলকে শক্তিশালী ভীত এনে দেয়ার লক্ষ্যে এবার তারা চুক্তি করেছে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে।

শুধু কোচ কেন, দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের সমাবেশ ঘটিয়ে চমক দিতে যাচ্ছে রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে থাকছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি এবং জনসন চার্লসও। ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা খেলবেন এ দলের হয়ে। সঙ্গে ফ্রাঞ্চাইজিটি চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নেয়ার।

দেশি তারকাদের মধ্যে রংপুর রাইডার্স স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেনকে রেখে দিচ্ছে। এছাড়া আইকন হিসেবে নাসির হোসেনকে দলে নেওয়ার চেষ্টা করছে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ