1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

যশোরে বজ্রপাতে ভাইবোনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ১৩৬ Time View

যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ভাইবোন নিহত হয়েছে। এ সময় তাদের মা আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কায়বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মাসুদ হোসেন (১৪) ও তার বোন সবুরা খাতুন (২০)। তারা ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে-মেয়ে।আহত নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কায়বা পশ্চিমকোটা গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার ছেলে মাসুদ হোসেন ও মেয়ে সবুরা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় আহত হন তাদের মা। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বজ্রপাতে ভাইবোনের মৃত্যুতে গ্রামে শোকের মাতম চলছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ