1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৮৮ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. হায়দার, মো. রাজীব ও সালাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েকজন যুবক শহীদ ফারুক রোডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি ইউনিট সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ