1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

আনুশকার সামনে কেঁদে ফেলেছিলেন কোহলি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ১০৬ Time View

কোনো রাখঢাক নেই। আবার মুখেও কোনো কিছু বলেন না। শুধু দেখিয়ে যান, আনুশকার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। একসঙ্গে ছবি পোস্ট করেন। একসঙ্গে ঘুরে বেড়ান, ডিনার করেন এবং একসঙ্গে বসবাস করার খবরও মিডিয়ায় আসে। তবুও বিরাট কোহলি আনুশকার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে কখনও মুখ ফুটে কিছু বলেন না। মূল কথা, তাদের নিয়ে সংবাদ মাধ্যমের কৌতুহল একেবারেই পছন্দ নয় তার।

অথচ এবার নিজেই এই নিয়ম ভাঙলেন ভারত অধিনায়ক। এ বছরই ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক পদ থেকে সরে আসেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই তার জায়গায় আসেন কোহলি। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন বিরাট কোহলি। তখনই জানালেন, যেদিন অধিনায়ক হওয়ার কথা শোনেন, তখন সামনে ছিলেন আনুশকা এবং তার সামনেই কেঁদে ফেলেছিলেন কোহলি।

বিরাট কোহলি বলেন, ‘আমি তখন মোহালিতে ছিলাম। আনুশকা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ফোন কেটে অনুশকাকে খবরটা জানিয়েছিলাম। তখন পুরনো দিনগুলি চোখের সামনে ভেসে উঠছিল। এই জাগায় পৌঁছাতে পারব, কখনও ভাবিনি। খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। ওর সামনেই কেঁদে ফেলি।’

কাকতালীয় ব্যাপার হলো, টেস্ট অধিনায়ক হওয়ার খবর শোনার সময়ও আনুশকার সামনে ছিলেন কোহলি। সেটা ছিল মেলবোর্নে। তিনি বলেন, ‘প্রথম আনুশকাকে খবরটা দিতে পেরে খুব ভাল লেগেছিল। ওই দিনটার কথা কোনোদিন ভুলব না। আশ্চর্যের ব্যাপার যে, টেস্টে ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়ার সময় মেলবোর্নেও আনুশকা আমার সঙ্গে ছিল। সে সময় একসঙ্গে অনেকটা ভাল সময় কাটিয়েছিলাম আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ