1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি জুম্মার নামাজ শেষে কোমলমতি শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব

রাজধানীতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি : ২৯ মিমি বৃষ্টিপাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১২
  • ১৫০ Time View

তীব্র দাবদাহের পর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় আগে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। এছাড়া সন্ধ্যার পর কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিও হয়।

এর আগে বৈশাখের তপ্ত দিন শেষে শনিবার শেষ বিকেলের টানা বৃষ্টিতে ভেসে যায় নগরী।

আবহাওয়া অধিদফতরের দায়িত্বরত আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রাত এগারোটায় বাংলানিউজকে জানান, ঢাকায় রাত নয়টা পর্যন্ত ২৯ মিলিমিটার (মিমি) বৃষ্টিপাত হয়েছে।

গোধূলিলগ্নে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টিপাত। চলমান তাপপ্রবাহের মধ্যে এই বৃষ্টিতে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শীতল পরশ।

শেষ বিকেলের টানা দেড় ঘণ্টার বৃষ্টি ঘরে ফেরা মানুষকে আরো নাকাল করে।

এমনিতেই হরতালের আগের বিকেল বলে নগরীতে বাসসহ সাধারণ মানুষের তুলনায় যানবাহন তেমন ছিল না বললেই চলে।

আবহাওয়া অধিদফতর জানায়, বৈশাখের এই সময়টাতে বজ্রসহ কালবৈশাখীর সম্ভাবনা থেকেই যায়। বিকেলের পর থেকে সন্ধ্যার কিছু সময় পর পর্যন্ত এ সময়কার ঝড়কে কালবৈশাখী বলা হয় বলেও আবহাওয়া অফিস জানায়।

এছাড়া দেশের অন্যান্য স্থানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ