1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

আল-আকসা মসজিদে জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১২০ Time View

অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং আরব সম্প্রদায়ের প্রায় আড়াই লাখ মুসল্লি শুক্রবার পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

৪০ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছরের কম বয়সী শিশু ও সব বয়সী নারীদের পূর্ব অনুমতি ছাড়াই এদিন পূর্ব জেরুজালেমে ঢুকতে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে তার আগে শুক্রবার সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েলি কর্তৃপক্ষ। মোতায়েন করা হয় কয়েক হাজার সেনা।

ইসরায়েলি চেক পয়েন্ট পার হয়েই আল-আকসার দিকে যেতে হয় ফিলিস্তিনি মুসল্লিদের।

৫২ বছর বয়সি সেলিম আবদুলহাদি আঙ্কারাভিত্তিক বার্তা সংস্থা আনাদলু নিউজ এজন্সিকে বলেছেন, নিরাপত্তা নিয়ে কড়াকড়ির কারণে নাবলাস থেকে জেরুজালেম পৌঁছতে আমার চার ঘণ্টা সময় লেগেছে।

শায়খ আজম আল খাতিব জানান, আড়াই লাখের বেশি মুসল্লি শুক্রবারে আল আকসা মসজিদে নামাজ আদায়ের জন্য উপস্থিত হন।

পশ্চিম তীর থেকে আসা ৪০ বছর বয়সি ফিলিস্তিনি সেলিম শাবানা জানিয়েছেন, ছোটবেলার পর এবারই প্রথম আল আকসা মসজিদে এসেছেন তিনি। আল আকসা মসজিদে আবার আসতে পেরে এবং সেখান নামাজ আদায় করে ভীষণ খুশি তিনি। বিগত ৩০ বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন বলেও জানান সেলিম।

তিনি আরও বলেন, আমি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে এসেছি। তারাবির নামাজ পড়ার জন্য এখানে অবস্থান করছি। তার ১২ বছরের মেয়ে সাফাও এবারই প্রথম আল আকসা মসজিদে এসেছেন। সাফা জানান, এটা খুবই সুন্দর জায়গা। বাবা আমাকে প্রত্যেক শুক্রবার এখানে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

আল আকসা মসজিদ ইহুদি, মুসলিম উভয়ের কাছেই পবিত্র। ১৯৬৭ সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ