1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

রোনালদোর জাদুতে পর্তুগালের টানা পঞ্চম জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১১৭ Time View

নিজে করলেন জোড়া গোল আর সতীর্থকে দিয়ে করালেন আরও একটি। রোনালদোর দুর্দান্ত এই পারফরমেন্সের উপর ভর করে লাটভিয়াকে ৩-০ হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পর্তুগাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৩ মিনিটে গোলের সুযোগ পায় রোনালদো। তবে তার নেওয়া শট স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলে হতাশ হয় সফরকারী সমর্থকরা। ৩৬ মিনিটে রোনালদোর আরেকটি প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক।

ম্যাচের ৪১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। জোসে ফোন্তের হেড পোস্টে লেগে ফেরার পর ফিরতি হেডে ফাঁকা জালে বল পাঠান রোনালদো। এই নিয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে গোল করলেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। রিকার্দো কারেসমার বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন এই তারকা। চার মিনিট রোনালদোর পাস থেকে বল জালে জড়ান পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর এ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ