1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৭১ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র নীতি নির্ধারকরা বলছেন, তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না। বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না। তিনি শুক্রবার দুপুরে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না- আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে- একদিকে নির্বাচনের কথা বলি, আরেক দিকে মামলা দেই, আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোন সম্পর্ক নেই।
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র আদালত-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ