1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১৪০ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আফজাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন যশোরের মণিরামপুর থানার শ্যামপুর এলাকার আব্দুল মজিদ মোড়লের ছেলে।

মাওনা হাইওয়ে থানা পুলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ওই অংশে থাকা আফজাল হোসেনসহ দুইজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে নিহত আফজাল ওই ট্রাকের চালক ছিলেন। আহত অন্যজনের পরিচয় জানা যায়নি। ট্রাকটি আটক করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহসিন তারেক জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আফজাল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ