1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শেখ হাসিনা ও মোদীর সরকারের মেয়াদকালেই তিস্তা চুক্তি : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১০৪ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘তিস্তা চুক্তি’ স্বাক্ষরিত হবে।
বহুল আলোচিত ‘তিস্তা চুক্তি’ স্বাক্ষরের বিষয়ে ভারত সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী বলেন, ‘ভারত সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আর এ বিষয়ে আমরাও আশাবাদী, বর্তমান সরকারের শাসনামলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।’
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতুভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি (কাদের) এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিস্তার ব্যাপারে বাংলাদেশের জনগণের উদ্বেগের বিষয়টি ‘আমি আজকের বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে বলেছি’। জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদকালীন সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। ভারতীয় হাইকমিশনার তাকে বলেছেন যে ভাবে বলা হয়েছিল সেভাবেই চুক্তিটি করা হবে বলে সেতু মন্ত্রী উল্লেখ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে ফেনী নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকা থেকে যৌথভাবে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে বিষয়ে আলাপ-আলোচনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ৮ জুলাই ঢাকায় আসছেন।
ওবায়দুল কাদের বলেন, বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতীয় ঋণের দ্বিতীয় লাইন অব ক্রিডিটের (এলওসি) আওতায় সড়ক প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা নিয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে।
সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ