1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

তামিমের প্রশংসায় মাশরাফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৯৪ Time View

ভাগ্যের সহায়তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেয়ে এখনও শেষ চারের স্বপ্ন টিকে আছে বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার এ দিনে সবকিছু ছাপিয়ে আলোচনায় তামিমের ব্যাটিং। আর ম্যাচ শেষে বাঁহাতি এই ওপেনারকে প্রশংসায় ভাসালেন টাইগার অধিনায়ক মাশরাফি।

তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘পর পর দুই ম্যাচে বিশ্বের সেরা দল দলের বিপক্ষে সে যেভাবে ব্যাটিং করেছে তাতেই বোঝা যায় সে কি ফর্মে আছে। শুধু আজকের ম্যাচ না, তামিমের শেষ ৮-৯টা ইনিংস যদি দেখেন, প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে সেঞ্চুরি করেছে। শ্রীলঙ্কায় সেঞ্চুরি করে এসেছে সে।’

বিশ্বের অন্য সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করে মাশরাফি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় বিশ্ব মানের ব্যাটসম্যানরা ফর্মে থাকলে যেভাবে খেলে, তামিম ঠিক সেইভাবে ব্যাটিং করছে। এখানে পর পর দুই ম্যাচেই সেঞ্চুরি পেয়ে বসেছিল সে। ফর্ম বলতে আসলে তামিমের এই ব্যাটিংকেই বোঝায়। একদিকে উইকেট পড়ছে, এরপরও ডাউন দ্যা উইকেটে এসে বোলারকে চার্জ করছে, যে চিন্তা নিয়ে ও ব্যাট করছে ওর ফিলিংসটাই অন্য সব ব্যাটসম্যান থেকে আলাদা।’

উল্লেখ্য, ১১৪ বল খেলে ছয়টি চার এবং দুটি ছক্কায় তামিম ইকবাল আজ সংগ্রহ করেছেন ৯৫ রান। আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন ১২৮ রানের একটি প্রশংসনীয় ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ