1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

জিএসপি সুবিধা প্রদানের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৬৬ Time View

রাশিয়া সফরত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি সুবিধা প্রদানের বিষয়টি রাশিয়া সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে।
বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর এ সুবিধা চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সুবিধা পাওয়া গেলে রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরো বলেন, তখন বাংলাদেশের রপ্তানিকারকগণ রাশিয়ায় নতুন বাজার অনুসন্ধান করলে তা হবে আরো লাভজনক। এ জন্য উভয় দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
রোববার মস্কোয় ক্রাউন প্লাজার ভিউশন প্লাজা রেস্টুরেন্টে ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক ও কমার্শিয়াল কাউন্সিলর মোঃ আশফাকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেল চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইকনোমিক ফোরামে বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন এবং রপ্তানি বাণিজ্যে সক্ষমতা অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে।
রাশিয়ার সাথে বাণিজ্য ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংকিং চ্যানেল চালু, দ্বৈত ট্যাক্স সমস্যাসহ বিদ্যমান বাণিজ্য বাধা দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এখন উভয় দেশের ব্যবসায়ীদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ