1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

আবদুল জব্বার ও আবুল হাসেমের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৮৬ Time View

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার ও ময়মনসিংহের গফরগাঁও থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।
সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি আবদুল জব্বার ও আবুল হাসেমের দেখতে গিয়ে এই ঘোষণা দেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার কিডনি, হৃৎপিন্ডের সমস্যাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। স্বাস্থ্যমন্ত্রী আবদুল জব্বারের শয্যার পাশে বসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে-ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সে সময়ে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।
এদিকে পরে স্বাস্থ্যমন্ত্রী বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহের গফরগাঁও থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
বাসস/নিজস্ব/বিকেডি/১৭৫৫/আহা/-কেজিএবাসস দেশ-১২
স্বাস্থ্যমন্ত্রী-জব্বার
আবদুল জব্বার ও আবুল হাসেমের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে
ঢাকা, ৫ জুন ২০১৭ (বাসস) : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার ও ময়মনসিংহের গফরগাঁও থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি আবদুল জব্বার ও আবুল হাসেমের দেখতে গিয়ে এই ঘোষণা দেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার কিডনি, হৃৎপিন্ডের সমস্যাসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। স্বাস্থ্যমন্ত্রী আবদুল জব্বারের শয্যার পাশে বসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে-ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সে সময়ে পাওয়া ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।
এদিকে পরে স্বাস্থ্যমন্ত্রী বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহের গফরগাঁও থেকে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল হাসেমকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ