1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

দেশে ফিরে গেলেন মালিঙ্গা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১২
  • ১৩৬ Time View

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজন সিংয়ের জন্য দুঃসংবাদ দিয়েছেন লাসিথ মালিঙ্গা। পিঠের চোটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না শ্রীলঙ্কান এই পেসার। তাই ভারত ছেড়ে আপাতত স্বদেশে ফিরে গেছেন ডানহাতি এই বোলার।

শ্রীলঙ্কার ক্রিকেট সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা টিওআইকে নিশ্চিত করেছেন, ‘চোটের জন্য দেশে ফিরেছেন মালিঙ্গা’। তাই রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইভেলেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে দেখা যাবে না এই ফাস্ট বোলারকে।

আইপিএলের খুবই সফল বোলার মালিঙ্গা। তার অনুপস্থিতি মুম্বাইয়ের বোলিং বিভাগে নিঃসন্দেহে বড়ধরণের শূন্যতা তৈরি করবে। এরই মধ্যে চার ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন তিনি। এর আগে চোটের জন্য তিনি খেলতে পারেননি একটি ম্যাচ।

পাঁচ ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠস্থানে রয়েছে মুম্বাই। মালিঙ্গার আগে চোটের জন্য চারটি ম্যাচ খেলতে পারেননি শচীন টেন্ডুলকার। যদিও লিটলমাস্টারের বরাত দিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন শচীন। শিগগিরই মাঠে ফিরবেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ