1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরফরাজের কৌশল বুঝতে পারছেন না আফ্রিদি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ১০৩ Time View

সরফরাজ আহমেদকে যখন পাকিস্তানের অধিনায়ক হন, শহিদ আফ্রিদি বেশ প্রশংসা করেছিলেন। পাকিস্তানকে সঠিক পথেই রাখবেন সরফরাজ, এমন আশাবাদই ব্যক্ত করেছিলেন আফ্রিদি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিদিকে হতাশ করেছেন সরফরাজ। চিরপ্রদ্বিন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমার্পণ করেছে পাকিস্তান। ম্যাচটিতে সরফরাজের কৌশলই বুঝতে পারছেন না পাকিস্তানের সাব্কে অধিনায়ক।

বৈরি আবহাওয়ায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সরফরাজ। আফ্রিদি মনে করেন, সরফরাজের এই ‘বাজে’ সিদ্ধান্তের খেসারাত দিয়েছে পাকিস্তান। তা কাজে লাগিয়েছে ভারত। বিরাট কোহলির দল তুলে নিয়েছে ১২৪ রানের বিশাল জয় (বৃষ্টি আইনে)।

সরফরাজের কৌশলের সমালোচনায় আফ্রিদি বলেন, ‘সরফরাজ আহমেদ টস জিতল। বৈরি আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নিয়েছে সে। বৃষ্টির শঙ্কা ছিল। রান তাড়া করে জয় পাওয়ার বিশাল সুযোগ! দুর্ভাগ্যবশত, বাজে পরিকল্পনা আর তা বাস্তবায়নই কাল হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে বাজে ফিল্ডিং সুযোগগুলোকে হাতছাড়া করে দিয়েছে।’

 

‘মোহাম্মদ আমিরের প্রথম ওভারটি ছিল দারুণ। আমি মনে করেছিলাম, নতুন বলে সে ভালো করবে। বিস্ময়কর যে, পেস বান্ধব উইকেটে অপর প্রান্তে ইমাদ ওয়ামিস দিয়ে বল করিয়েছে সরফরাজ। অধিনায়ক সরফরাজের এই কৌশল আমার কাছে বিভ্রান্তিকরই মনে হচ্ছে। সরফরাজ হয়তো ভারতকে চমকে দিতে চেয়েছিল। আমি মনে করি ইমাদ ওয়াসিম নয়, আমিরের সঙ্গে কোনো ফাস্ট বোলারকে খেলানো যেত।’- যোগ করেন বিশ্ব ক্রিকেটে বুমবুম খ্যাত আফ্রিদি।

প্রসঙ্গত, টস হেরে প্রথম ৪৮ ওভার ব্যাটিং করে ভারত তোলে ৩১৯ রান। বারবার বৃষ্টির কবলে পড়ায় ৪১ ওভারে ২৮৯ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় পাকিস্তানের সামনে। এই রান তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের দল। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ভারত জয় পেয়েছে ১২৪ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ