1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আবারও হতাশায় পুড়লেন বুফন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১০৬ Time View

দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে অনেক শিরোপার স্বাদ পেয়েছেন জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে আক্ষেপ ছিল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটার। বিশেষ করে দুবার ফাইনাল খেলার পরও (২০০৩ ও ২০১৫)! ধারণা করা হচ্ছিল এবার হয়তো হাসি ফুটবে বুফনে মুখে। তবে শেষ পর্যন্ত রিয়ালের কাছে হেরে আবারও খালি হাতেই ফিরতে হল কিংবদন্তি গোলরক্ষককে।

২০০৩ সালের পর ২০১৫ সালেও ফাইনাল খেলে বুফনের জুভেন্টাস। কিন্তু তীরে এসেই তরী ডুবে তার। শনিবারের গল্পটাও প্রায় এক। খুব কাছাকাছি দাঁড়িয়ে প্রতিপক্ষের শিরোপা-উদযাপন দেখলেন ইতালিয়ান ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছিল জুভেন্টাস। ফাইনালে ওঠার পথে বুড়ো বুফনও দারুণ পারফর্ম করেছেন। ফাইনালের আগ পর্যন্ত ১২ ম্যাচে মাত্র ৩ টা গোল হজম করেছিলেন। তবে ফাইনালে বুফনের সব স্বপ্ন শেষ করে দিল রোনালদো-কাসেমিরো-আসেনসিওরা।

ম্যাচের শেষে বুফন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘রিয়ালের বিপক্ষে ফাইনালে এসে হারাটা বড় হতাশার। আমরা প্রথমার্ধটা দারুণ খেলেছি। মাদ্রিদকে খুব বেশি সুযোগ দেইনি। তবে দ্বিতীয়ার্ধেই রিয়াল প্রমাণ করেছে এরকম একটা শিরোপা জয়ের জন্য তারা কতটুকু যোগ্য, শক্তিশালী এবং অভ্যস্ত। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ