1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শনিবার পদত্যাগ করছেন ঢাকার মেয়র খোকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১১
  • ২৮১ Time View

ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা পদত্যাগ করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। শনিবারই আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে একাধিক ঘনিষ্ঠ সূত্র। এদিকে সিটি মেয়র আগামীকাল শনিবার একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। ওই সংবাদ সম্মেলনেই পদত্যাগের ঘোষণা আসতে পারে বলেই সূত্র জানায়। ঢাকা মেয়রের পদত্যাগের গুঞ্জনের সূত্র ধরে বাংলানিউজের পক্ষ থেকে তার কাছেই বিষয়টি জানতে চাওয়া হয়। উত্তরে সাদেক হোসেন খোকা বলেন, ‘সংবাদ সম্মেলনেই সব বলবো। বলবো বলেই আপনাদের ডেকেছি।’ ডিসিসির বিভক্তি নিয়ে এর আগে থেকেই সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে হতাশার কথা জানিয়ে আসছিলেন ঢাকা মেয়র ও বিএনপি’র সহসভাপতি সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা ২৫ এপ্রিল ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন । শনিবারের সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা তার ঢাকা মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত যেসব কার্যক্রম পরিচালনা করেছেন তার সংক্ষেপসার তুলে ধরবেন বলে বাংলানিউজকে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ