1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১১০ Time View

মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে ৩ শ্রমিক ও সাটুরিয়ায় বজ্রপাতে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন আরও ১০ জন। আজ রবিবার বিকেলে জেলার সিংগাইর উপজেলার বায়রা এলাকায় ও সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংগাইর উপজেলার বায়রা জামালপুর গ্রামের আব্দুল বারেক (৪০), একই গ্রামের তাহের আলম (৩৫) ও আসলাম হোসেন (২৮)। আর নিহত ২ স্কুল ছাত্র হচ্ছে সাটুরিয়া উপজেলার হরগজ চরপারা গ্রামের গনেশ এর পুত্র চরপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ছাত্র জয়ন্ত (১০) ও একই এলাকার গবরা ধন এর পুত্র হরগজ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র নিতাই (১৫)। এলাকাবাসী জানান, ওই জামালপুর গ্রামের হোসেনের বাড়িতে ধানকাটার কাজ করছিল এলাকার কয়েকজন কৃষক। বৃষ্টির সময় তারা খেতের পাশে ধানের গোলায় অবস্থান করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আব্দুল বারেক, হাসপাতালে নেওয়ার পর তাহের আলম এবং আসলাম হোসেনের মৃত্যু হয়। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে একজন নারী রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আর বিকেলে বৃষ্টি নামলে তাতে খেলা করার সময় বজ্রপাত হলে সাটুরিয়ার হরগজ চরপাড়া গ্রামের দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়। হরগজ ইউপি চেয়ারম্যান অনোয়ার হোসেন জ্যোতি বজ্রপাতে দুই স্কুল ছাত্র নিহতের সত্যত্বা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ