1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

আফগান লিগে দল পেলেন তামিম-সাব্বির-ইমরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ১২৭ Time View

নতুন শুরু হতে যাওয়া আফগানিস্তান টি২০ টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে বিপুল পরিমাণ অর্থে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, তার সঙ্গী ইমরুল কায়েস ও টি২০-তে ওয়ান ডাউনে ব্যাট করতে নামা সাব্বির ইসলাম।

তামিম এর আগে ফ্রেন্ডস লাইফ টি২০, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে দল পেলেও, সাব্বির ও কায়েসের জন্য এবারই প্রথম ডাক আসল বাইরের দেশের কোন ক্রিকেট লিগ থেকে।

২১ লক্ষ আফগানিস্তানি মুদ্রায় (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২৫ লক্ষ টাকা) তামিমকে কিনে নিয়েছে মুসলিমায়ার স্পিনিগার টাইগারস। অন্যদিকে কায়েস ও সাব্বির উভয়ই বিক্রি হয়েছেন ৭ লক্ষ আফগানিস্তানি মুদ্রায় (বাংলাদেশী মুদ্রায় ৮ লক্ষ ২৫ হাজার টাকারও বেশি)। কায়েসের জায়গা হয়েছে আরিফ আজিম বুস্ট ডিফেন্ডারসে, আর সাব্বির জিপি কাবুল ঈগলসে।

গত বৃহস্পতিবার এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে আফগানিস্তান ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের খেলোয়াড়রাও ছিলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ