1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার উপরে তামিম ইকবাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ১৪২ Time View

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ১৩ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাংকিং-এ ১৮তম স্থানে উঠে এসেছেন কাটার মাস্টার ফিজ। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার সেরা অবস্থান। আর ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সবার উপরে আছেন তামিম ইকবাল

ত্রিদেশীয় সিরিজের দু’ম্যাচে বোলিং করার সুযোগ পান মুস্তাফিজুর। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ২ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। ফলে মোট ৬ উইকেট শিকারে বোলারদের ওয়ানডে র‌্যাংকিং-এ দারুণ উন্নতি ঘটে ফিজের। ৫৮৩ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ ১৮তম স্থানে উঠে এসেছেন এই বাঁ-হাতি পেসার। এই তালিকায় বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। ৬১৯ রেটিং নিয়ে দশমস্থানে আছেন সাকিব।

র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাংলাদেশী ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারেরও। তিন ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে সৌম্য করেন যথাক্রমে ৫, ৬১ ও অপরাজিত ৮৭ রান। সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬০৫। এই তালিকায় বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬৩৩ রেটিং নিয়ে ১৯তম স্থানে আছেন তামিম। আর তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তার রেটিং ৯০২।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ৩৬৪ রেটিং নিয়ে সবার উপরে সাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ