1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান ৮৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৯১ Time View

শিশু অধিকার সূচকে বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৭তম। সূচকে বাংলাদেশের পরিস্থিতি প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও পাকিস্তানের চেয়েও ভালো।

সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটস ফাউন্ডেশন বিশ্ব শিশু অধিকার সূচকের এ তথ্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।

কিডস রাইটস ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তগালের শিশুরা অধিকার ভোগ করার দিক থেকে শীর্ষে রয়েছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে আফ্রিকার দেশ আফ্রিকান রিপাবলিক, ইউরোপের দেশ লিসটেন্সটাইন ও পোল্যান্ডের শিশুদের।

‘কিডসরাইটস ইনডেক্স’ নামে এ প্রতিবেদনে শিশুদের জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, নিরাপত্তা এবং অধিকার ভোগ করার পরিবেশ; এই পাঁচটি বিষয়ে ২৩টি সূচকের ভিত্তিতে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে।

এ সূচক নির্ধারণের জন্য জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুসমর্থন করা ১৬৫ দেশকে বাছাই করা হয়। শিশু অধিকার রক্ষার সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে রয়েছে শুধু ভুটান।

তবে নির্দিষ্ট সূচকের ভিত্তিতে তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে ইউরোপের দেশ আটটি। সেরা দশে রয়েছে কেবল এশিয়ার দেশ থাইল্যান্ড; অবস্থান ৮ এবং আফ্রিকার দেশ তিউনিসিয়া; অবস্থান ৯।

তালিকায় বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর অবস্থান যথাক্রমে ভুটান ৫, ভারত ৯৭, পাকিস্তান ১৩৬, মালদ্বীপ ১১১, শ্রীলঙ্কা ১২২, নেপাল ১২৫ ও আফগানিস্তান ১৬৪।

এদিকে, এ তালিকার ১৫৬তম স্থানে রয়েছে যুক্তরাজ্য। প্রতিবেদনে যুক্তরাজ্যের এই অবস্থানকে বিস্ময়কর হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিডস রাইটস ফাউন্ডেশন একটি সামাজিক ও একাডেমিক যৌথ উদ্যোগ। নেদারল্যান্ডসের এরাসমাস ইউনিভার্সিটি রোটেরডাম এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ যৌথভাবে ২০১০ সালে এটা শুরু করে। তবে সংগঠনটি শিশু অধিকার সূচকের ভিত্তিতে দেশগুলোর বৈশ্বিক অবস্থান নির্ণয় করে প্রথমবার ২০১৩ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ