1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

১০ ঘণ্টা পর পদ্মার ডুবোচর থেকে ফেরি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১৩৪ Time View

পদ্মায় ডুবোচরে আটকা পড়া কুমারী ফেরিটি প্রায় ১০ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাতে ঝড়ের সময় ফেরি বন্ধ থাকার কারণে দুই ঘাটে কয়েকশ নৈশকোচ আটকা পড়ে। এ কারণে দুই প্রান্তেই যানজট রয়েছে।

বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পাড়ে প্রায় ৩০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঝড়ের কবলে পড়ে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবোচরে আটকা পড়ে এনায়েতপুরী ও কুমারী নামে দুটি ফেরি। প্রায় ৮ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টায় এনায়েতপুরী ফেরিটি উদ্ধার হলেও আটকে ছিল কুমারী ফেরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ