1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১২৯ Time View

পটুয়াখালীর দশমিনার নিজাবাদ গ্রামে সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা দেওয়ান (৪৫) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রড বোঝাই টমটম উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা দেওয়ান পশ্চিম আলীপুর গ্রামের আব্দুর রহিম দেওয়ানের ছেলে।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইউনুচ আলী জানান, আলীপুর-দশমিনা সড়কের নিজাবাদ গ্রামের মল্লিক বাড়ির সামনে রড বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মোস্তফা দেওয়ান ও পশ্চিম আলীপুর গ্রামের কেতাব আলীর ছেলে মো. মনির (৩০) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা দেওয়ানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ