1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৩ শিবির নেতা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৬৮ Time View

নাশকতার উদ্দেশ্যে গোপনে বৈঠক করার সময় কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ (২৫) তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক অপর দুই নেতা হলেন- কিশোরগঞ্জ পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাসুম আহম্মেদ (২৩) ও মহিনন্দ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকিম বিল্লাহ (২২)।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তিন শিবির নেতা মহিনন্দ এলাকায় একটি বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে সভা করছিল। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ