1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

বগুড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ১৭৩ Time View

বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের মেয়ে বৃষ্টি (৬) ও তার খেলার সাথী একই এলাকার ফরহাদের মেয়ে ফারজানা (৭)।

খামারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী জানান, দুপুরে বৃষ্টি তার খেলার সাথী ফারজানাকে নিয়ে মায়ের সঙ্গে পাশের বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। বৃষ্টির মা তাদের রেখে নদীর পাড়ে রোদে কাপড় শুকানোর জন্য আসলে তারা নদীতে নেমে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানির নিচে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বুলবুল আহম্মেদ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ