1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৯৮ Time View

২০১৭ সালের এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। এবার ছেলেদের পাসের হার ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮০. ৭৮ শতাংশ। অর্থ্যাৎ পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা দশমিক ৮৫ শতাংশ এগিয়ে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করার সময় এ তথ্য জানান।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ–৫ দুটোই কমেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নতুন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করায় ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী। তারা ফেল করবে বিশ্বাস করা যায় না। একটু মনযোগী হলে তারা ভালো ফল করবে।

এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন। পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ, দিনাজপুরে ৮৩.৯৮ শতাংশ, সিলেট ৮০.২৬ শতাংশ, বরিশাল ৭৭.২৪ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪ শতাংশ।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ