1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আইসিটি আইনের ৫৭ ধারা থাকছে না : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৬ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না।
তিনি বলেছেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে। এ আইনে ৫৭ ধারার বিষয়ে পরিষ্কার করা হবে এবং বাক-স্বাধীনতা কেড়ে নেয়ার যে কোন ইচ্ছে বর্তমান সরকারের নেই তা এই আইনে প্রমাণ করে দেয়া হবে।
বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে রয়েছে। শিগগিরই এর অস্পষ্টতা দূর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাদের সাথে বৈঠক করে চ’ড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে খেলাঘরের পক্ষ থেকে প্রথিতযশা সাংবাদিক তোয়াব খান, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী আবুল বারক আলভী এবং শিক্ষাবিদ নিরঞ্জন অধিকারীকে “বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক” প্রদান করা হয়।
অধ্যাপিকা পান্না কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক শ্যামল দত্ত, খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশসহ অন্যরা বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ