1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কুষ্টিয়ায় খাবার হোটেলগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ১১৭ Time View

মে দিবসে রেস্তোরাঁ ও হোটেল মালিক সমিতির এক কর্মচারীকে মারপিট করে আহত করার প্রতিবাদে কুষ্টিয়ায় খাবার হোটেলগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন রেস্তোরাঁ ও হোটেল মালিকরা। ধর্মঘটের কারণে অন্য জেলাসহ দূর-দূরান্ত থেকে শহরে আসা মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন।

কুষ্টিয়া হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলিমুল হক রঞ্জু জানান, সোমবার সকালে শ্রমিক নেতা রমজান, লিয়াকত, আহাদ, কালাম, হযরতসহ বেশ কয়েক জন শহরের জাহাঙ্গীর হোটেলের কয়েকজন কর্মচারীকে হোটেলের মধ্যে ঢুকে মারপিট করতে করতে টেনেহিঁচড়ে বের করে আনেন।

এ সময় হোটেল মালিক বাধা দিলে শ্রমিক নেতারা হোটেল মালিকের উপরও চড়াও হন। ঘটনার সময় হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির অফিস সহকারী স্বপন হোটেল মালিকের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করলে শ্রমিক নেতারা উত্তেজিত হয়ে স্বপনকেও বেধড়ক মারপিট করে আহত করেন।

পরে তারা বাগাট মিষ্টান্ন ভান্ডার ও শিল্পী হোটেলে গিয়ে বেশ কয়েক জন শ্রমিককেও মারপিট করে। সন্ধ্যার দিকে শ্রমিক নেতারা টিঅ্যান্ডটি গেট সংলগ্ন তিনটি হোটেলের কর্মচারীদের আগামীকাল থেকে হোটেলে কাজে না আসার নির্দেশ দেন।

এ ব্যাপারে আঞ্চলিক শ্রম দফতরের কুষ্টিয়ার উপ-পরিদর্শক হিমন কুমার সাহা জানান, হোটেল মালিক ও শ্রমিকদের মধ্যে অনেক দিন ধরেই বেশ কিছু জটিলতা চলে আসছে। এসব সমস্যা নিরসনে তিনি এর আগেও দুইবার সভা করেছেন।

তিনি অভিযোগ করেন, মাঝে মাঝে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অনেকটাই বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছুই তোয়াক্কা করতে চান না। যে কারণে এসব অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।

এ ব্যাপারে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক জানান, মে দিবসে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও অনেক হোটেল মালিক শ্রমিকদের অনুরোধ উপেক্ষা করে হোটেল রেস্তোরাঁ চালু রাখেন। মালিকদের হোটেল বন্ধ রাখার অনুরোধ জানালে তারা শ্রমিক নেতৃবৃন্দের ওপর চড়াও হন। তারা কোনো হোটেল মালিক বা কর্মচারীর ওপর হামলা করেননি বলে তিনি দাবি করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে শহরের জাহাঙ্গীর হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয় হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘট চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলিমুল হক রঞ্জু সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ