1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৭৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। কেননা, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই।’
হানিফ আরো বলেন, বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, আগামী নির্বাচনে আর সে ভুল করবে না। কারণ যে ভুল করে তাকেই ভুলের খেসারত দিতে হয়।
মাহবুব-উল-আলম হানিফ আজ সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের ঢাকা অফিসার্স ক্লাব হল রুমে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
কুষ্টিয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আকতার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, কুষ্টিয়া জেলা সমিতির মহাসচিব মো. আব্দুর রউফ ও বার্ষিক সাধারণ সভার আহবায়ক এম এ সালাম।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংবিধানে যেভাবে লেখা রয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অহেতুক কথা চালাচালি করে আপনারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না।
হাওর অঞ্চলে সরকার বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দিচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বিএনপি এ অঞ্চলের অসহায় মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করছে। তাদের এ ধরনের রাজনীতির কোন যৌক্তিকতা নেই।
অসহায় মানুষকে নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, রাজনীতি করার অন্য অনেক জায়গা রয়েছে।
হানিফ আরো বলেন, হাওর অঞ্চলের অসহায় মানুষদের নিয়ে শুধু অভিযোগ না করে তাদের পাশে দাঁড়ালে তারা উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ