1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গাড়িতে ডাকাতের হানা, কুপিয়ে জখম ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৬৩ Time View

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া মোড় এলাকায় একটি গাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়েছে ডাকাতরা। সেইসঙ্গে তাদের বাধা দিতে গেলে চারজনকে কুপিকে গুরুতর আহত করে তারা।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন আনসার সদস্য মাসুদ রানা (৪০) ও বোরহান (৩৫) এবং আইএসএস নামে একটি সিকিউরিটি কোম্পানির সদস্য মাহাতাব আলী ও শাওন।

এ তথ্য নিশ্চিত করে আহতদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আমেরিকান ব্রিটিশ টোবাকো গ্রুপের মালামাল নিয়ে নিজস্ব স্পেশাল গাড়িতে মহাখালী থেকে কেরানীগঞ্জে ফিরছিলেন তারা। দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া মোড় শাহানা ক্লিনিকের কাছে এলে ডাকাতরা তাদের উপর হামলা করে মালামাল লুট করে।

এসময় বাধা দিতে গেলে হামলার শিকার ওই সিকিউরিটি কোম্পানির দুই সদস্যসহ চারজনকে কুপিয়ে পালিয়ে যান ডাকাত সদস্যরা। এসআই বাচ্চু মিয়া জানান, আহতের অবস্থা আশঙ্খাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ