1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ১২৬ Time View

মিসবাহ ও ইউনিস খানের বিদায়ী সিরিজে ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। দলটির চাওয়া ছিল সিরিজ জয় দিয়েই দুই তারকাকে বিদায় দেওয়া। আর সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল মিসবাহর দল।

৪ উইকেট হারিয়ে ২৮ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ইয়াসির শাহর বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি। দলীয় ১১০ রানের মাথায় ভিশাউল সিংকে হারায় স্বাগতিকরা। আর পরবর্তী ৪২ রানের মধ্যে বাকি পাঁচটি উইকেট হারালে ১৫২ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৩২ রান। বল হাতে ৬৩ রান দিয়ে ছয় উইকেট নেন ইয়াসির শাহ।

৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় দুই ওপেনার আহমেদ শেহজাদ (৬) ও আজহার আলীর (১) উইকেট হারায় পাকিস্তান। ২৪ রানের মাথায় আউট হন  ইউনিস খান (৬)। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শেষ সিরিজ খেলতে নামা মিসবাহ। ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়াসির শাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ