1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় : হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৭৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে বিএনপি’র নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা নির্বাচনে আসতে আগ্রহী। তবে, নিজেদের পরাজয় সম্পর্কে বিএনপি নিশ্চিত। নিজেদের ভুলের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
হানিফ রোববার দুপুরে জিপিও অডিটরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ভুল রাজনীতি, সন্ত্রাসী কর্মকান্ড ও একাত্তরের পরাজিত শক্তিকে রক্ষা করার কারণে আপনারা (বিএনপি) জনগণ থেকে পা পা করে খাদের কিনারার দিকে যাচ্ছেন। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের আপাতত না দেখলেও চলবে।’
আয়োজক সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল,জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্ব নেতারা বিশেষভাবে সম্মানীত করছে। আর এসব দেখেই বিএনপি নেতারা ঈর্ষায় কাতর হয়ে মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপির ভুল রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রম ও জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাদের আর ক্ষমতায় আসার স্বপ্ন না দেখলেও চলবে।
আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে মহাজোট সরকার আবারও ক্ষমতায় আসবে এম আশা প্রকাশ করে হানিফ বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির কারণে জনগণের মেন্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় আসবে। এটা নিশ্চিত জেনেই বিএনপি মিথ্যাচার করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ