1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ভারতে কৃষক বিক্ষোভে লরির ধাক্কায় নিহত ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৮৪ Time View

ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র প্রদেশে কৃষকের বিক্ষোভে লরির ধাক্কায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটেছে। অবৈধভাবে বালু খননের প্রতিবাদে ছিত্তুর জেলার একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ করছিলেন ওই কৃষকরা।

ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিক্ষোভে ঢুকে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়দের দাবি, চালক ইচ্ছাকৃতভাবে ট্রাক চালিয়ে দিয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা বিবিসি হিন্দিকে জানান, দ্রুতগতিতে এগিয়ে আসা লরিটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপর বিক্ষোভকারী কৃষকদের ভিড়ে ঢুকে পড়ে লরিটি।

আহতদের অনেককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাড়ির চালকও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু লরির ধাক্কায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ