1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

তুরস্কের প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১০৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কার্যকরে সংবিধান সংশোধনীর পক্ষে জনগণের রায়ে বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এটি খুবই আনন্দের বিষয়। এ বিজয়ের জন্য আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, এই গণভোটে সমর্থনের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, আগামী দিনগুলোতে আমাদের দু’দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে নতুন উচ্চতায় উপনীত হবে বলে আমি আন্তরিকভাবে আশাবাদী। পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত, শিক্ষা, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক খাতে সহযোগিতা জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট, তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ভ্রাতৃপ্রতিম তুর্কি জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
রোববারের গণভোটে সামান্য ব্যবধানে তুরস্কের প্রেসিডেন্ট বিজয় লাভ করেন। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার খবরে বলা হয়, গণভোটে হ্যাঁ’র পক্ষে ৫১ শতাংশ এবং না’র পক্ষে ৪৯ শতাংশ ভোট পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ