1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সাঘাটার সেই আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১২৫ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মূল আসামির পরিবর্তে কারাভোগ করা সেই শিশু ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক ছানা জানান, সাঘাটার শিশু ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি নজরুল ইসলামকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নজরুল ইসলামের পরিবর্তে গত ১০ এপ্রিল আদালতের মাধ্যমে নজরুল ইসলাম নামে মোজাফফর রহমান নামের এক ব্যক্তিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। যেহেতু মূল আসামী গ্রেফতার হয়েছে, তাই মোজাফফর রহমানের নামে একটি প্রতারণা মামলা দায়ের হবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের শিশু কন্যাকে (৮) একই গ্রামের মৃত মইচ উদ্দিন শেখের ছেলে নজরুল ইসলাম (৩৫) ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় শিশুটির মা চামুলি খাতুন বাদী হয়ে নজরুলকে একমাত্র আসামি করে ২০১৬ সালের ৬ জানুয়ারি গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৯ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর আদালত নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন থেকে নজরুল পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ