1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

পয়লা জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা আবারো বললেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১০৮ Time View

অর্থমন্ত্রী এএমএ মুহিত নতুন ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট-২০১২ অনুযায়ী ১ জুলাই থেকে শুরু হওয়া আগামী অর্থবছরে পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের ব্যাপারে তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার মন্ত্রী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়স্থ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এটি (নতুন ভ্যাট আইন) ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এবং ভ্যাটের হার হবে ১৫ শতাংশ।’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমান এবং আরো কয়েকজন ব্যবসায়ী নেতা বৈঠকে অংশ নেন।
আলোচনাকে ফলপ্রসূ উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ী সম্প্রদায় ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে তারা আবারো বৈঠকে বসবেন।
তিনি আরো বলেন, এই ভ্যাট আইন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আবার সাধারণ মানুষের স্বার্থও রক্ষা করতে হবে।
তোফায়েল বলেন, নতুন ভ্যাট আইন কার্যকরে সরকার একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ