1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ট্যানারি স্থানান্তরে শ্রমিকদের স্বার্থ দেখা হয়নি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৩০ Time View

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তরের সিদ্ধান্তে শ্রমিকদের কোনো ধরনের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ারা হোসেন বলেন, অনেক পরিবেশবাদী বলেছেন হাজারীবাগের ট্যানারি শিল্পের কারণে রাজধানীর পরিবেশ দূষীত হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সরকার ও মালিকপক্ষ ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করেছে। কিন্তু এক্ষেত্রে সরকার ও মাননীয় হাইকোর্ট শুধু মালিকদের স্বার্থ দেখছে। এই শিল্পের সঙ্গে জড়িত ৩০ থেকে ৪০ হাজার শ্রমিকের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এমন কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। ফলে আজ এই বিপুল সংখ্যক শ্রমিক নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

বক্তারা বলেন, ইতোমধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিছিন্ন করা হয়েছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির সুযোগসন্ধানী মালিক দক্ষ শ্রমিকদের চাকরিচ্যুত করে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগের পাঁয়তারা করছে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন, শ্রমিক নেতা ডা.ওয়াজেদুল ইসলাম খান, নাইমুল হাসান জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ