1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বার্সার বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কায় দিবালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৯৩ Time View

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে দিবালার জোড়া গোলে বার্সাকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস। আগামী বুধবার ফিরতি লেগে খেলতে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে নামবে তুরিনোর দলটি। তবে মেসি-নেইমারদের বিপক্ষে আগের ম্যাচের নায়ক দিবালার মাঠে নামা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। পেসকারার মাঠে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা।

ইতালিয়ান সিরিআ লিগে গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে পেসারার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেল জুভেন্টাস। আর এ জয়ের ফলে শিরোপা আরও কাছে পৌঁছে গেল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। তবে বিরতির ঠিক পড়েই চোটে পড়েন দিবালা। এদিকে জুভেন্টাস কোচ জানিয়েছেন বার্সার বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন দিবালা।

উল্লেখ্য, সিরি আ’তে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে শিরোপায় এক হাত দিয়ে রাখা জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ