1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

জঙ্গলেই মঙ্গল মাশরাফির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করেই প্রিমিয়ার লিগ খেলতে মাঠে নেমে পড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। আর টানা খেলতে গিয়ে কিছুটা ক্লান্তও এই তারকা। তাই নববর্ষ উপলক্ষ্যে পাওয়া ছুটিতে কোলাহল ছেড়ে জঙ্গলে অবকাশ যাপন করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন মাশরাফি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন। জঙ্গলেই মঙ্গল।’

mashএদিকে বাংলা বছরের প্রথম দিনটা পরিবারের সঙ্গেই কেটেছে মাশরাফির। ছেলে সাহেলকে দিয়ে নববর্ষের শুভেচ্ছা বার্তা দেশবাসির কাছে পৌঁছে দেন তিনি। ‘এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও। বৈশাখী শুভেচ্ছা নিও। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার সঙ্গে হওয়া প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টস করতে নেমে অবসরের ঘোষণা দেন টাইগার দলপতি ম্যাশ। আর তারপর থেকেই দেশের ক্রিকেট ভক্তরা তাকে আবারো ফিরে আসার জন্য অনুরোধকরছে। তবে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে এখনপর্যন্ত কিছু জানায়নি মাশরাফি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ