1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

রাজশাহীতে চুলার আগুনে পুড়েছে ৩ বসতবাড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৫৯ Time View

রাজশাহী নগরীতে চুলার আগুনে পুড়ে গেছে তিনটি বসতবাড়ি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর হযরত শাহমুখদম (র:) দরগার এলাকার কসাইপাড়ায় এ ঘটনা ঘটে।

দমকল কর্মীরা গিয়ে নেভানোর আগেই পুড়ে ছায় হয়ে যায় বাড়িগুলো। রান্নার চুলা থেকে এ আগুনের সুত্রপাত বলেও জানায় গৃহকর্তারা।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা কোরবান আলী জানান, তার বাড়ি ভাড়া নিয়ে হামিম নামের একজন স্বপরিবারে বসবাস করছিলেন। তার ঘর থেকেই আগুন চারদিকে ছড়ায়। খবর পেয়ে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই আশেপাশের আরো দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে এর ১০ মিনিটের মাথায় দমকল কর্মীরা পৌঁছায়। এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোরবান আলীর বাসার তিনটি কক্ষ, তোফায়েল আহমেদ ও মাখন আলীর বাসার একটি করে কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে নয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে উদ্ধার হয়েছে আরো ১৫ লাখ টাকার মালামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ