1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

হজের কোটা বাড়বে ১০ হাজার!

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১৩৫ Time View

বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সুখবর। হজের কোটা বাড়ছে! এতে আসন্ন হজ মৌসুমে সৌদি আরব সরকার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ১০ হাজার বাংলাদেশি হজে যাওয়ার অনুমতি পেতে পারেন বলে ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে আভাস পাওয়া গেছে।

সূত্র জানায়, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বর্তমানে বাংলাদেশ সফররত সৌদি প্রতিনিধিদলের কাছে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ১০ হাজার কোটা বৃদ্ধির মৌখিক প্রস্তাব দিয়েছেন।

মন্ত্রী সৌদি অতিথিদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই আল্লাহর ঘরে সৌদি আরব যেতে চান।

তিনি আরও জানান, হজ চুক্তি অনুযায়ী সরকারি ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। তবে ইতোমধ্যে প্রায় এক লাখ ৯০ হাজার মুসল্লি প্রাক নিবন্ধন করেছেন।

সৌদি অতিথিরা দেশে ফিরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্র জানায়।

অপর এক সূত্র জানায়, ১০ হাজার নয়, নির্ধারিত কোটার বাইরে আরও ৫০ হাজার কোটা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

সোমবার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ১০ হাজার কোটার প্রস্তাব দিলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, সৌদি মেহমানরা প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং দেশে ফিরে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ