1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

পিরোজপুরে আগুনে ২২ দোকান ভস্মীভূত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ১১২ Time View

পিরোজপুরের ইন্দুরকানী বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে বাজারের আদম আলী গলির পশ্চিম প্রান্তে আলমগীর সিকদারের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি টিম এবং ভাণ্ডারিয়া ও নাজিরপুর উপজেলা থেকে আরও দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তবে পিরোজপুর ফায়ার স্টেশনের টিম এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে পাইকারী ও খুচরা মুদি দোকান, খাবার হোটেল, ইলেকট্রনিক্সের দোকান, ফার্মেসির দোকান এবং করাত কল।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ