1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

এল ক্লাসিকোতে নেইমারের খেলা নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১২৯ Time View

মালাগার বিপক্ষে ম্যাচে লরেন্তেকে অহেতুক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। তবে মাঠ ছাড়ার আগে সহকারী রেফারিকে ব্যঙ্গ করায় বাড়তি শাস্তির মুখে পড়তে পারেন এই তারকা। আর বাড়তি শাস্তি পেলে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে পারবেন না নেইমার।

নিয়ম অনুযায়ী দুই হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হবেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আর এতে পড়ের ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান এই তারকার। তবে এখানেই সীমাবদ্ধ থাকলে কোন সমস্যা ছিল না। রেফারির ম্যাচ রিপোর্টে সহকারী রেফারিকে নেইমারের ব্যঙ্গ করার বিষয়টি থাকায় এই নিষেধাজ্ঞায় আরও ম্যাচ যোগ হতে পারে। সেটা হলে এল ক্লাসিকোয় খেলা হবে না নেইমারের।

চলতি মৌসুমে এক ম্যাচ বেশি খেলে রিয়াল থেকে ৩ পয়েন্ট পিছিয়ে আছে বার্সা। এ অবস্থায় দলের অন্যতম সেরা তারকা নেইমার রিয়ালের বিপক্ষে মাঠে নামতে না পারলে তা হবে দলের জন্য বিরাট এক ধাক্কাই। আগামী ২৪ এপ্রিল রিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ