1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে চলছে এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। সমাবেশ শেষে সকাল ৮টায় লংমার্চের বহর যাত্রা শুরু করার কথা রয়েছে।

সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও এর আগেই বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

ঢাকা থেকে যাত্রা করে পদ্মা সেতু হয়ে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে পথসভা করবে লংমার্চের বহর। পথে ছয়টি নির্ধারিত স্থানে পথসভা এবং কয়েকটি অনির্ধারিত সভা করার কথা রয়েছে। রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভার মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ৬০০-এর বেশি গাড়ি লংমার্চের বহরে অংশ নেবে। পথে আরো প্রায় দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সোয়া চার শ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়কপথে লংমার্চ ঘিরে ১৯ জেলার নেতাকর্মীদের ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশব্যাপী সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ছয় দফা দাবিতে প্রথম লংমার্চ করে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে ছিল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

পরে ছয় দফার সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়ে সাত দফা হয়। গত ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চের সময় আঞ্চলিক দাবি হিসেবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়টিও যুক্ত করা হয়।

পরপর দুটি লংমার্চে ব্যাপক সাড়া পাওয়ার পর আজকের ঢাকা-খুলনা-কুষ্টিয়া কর্মসূচি সফল করতে আরো তৎপরতা চালায় জামায়াত নেতৃত্বাধীন জোট। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আগের দুটি লংমার্চের তুলনায় আজকের কর্মসূচিতে আরো বড় জমায়েত হবে।

ঢাকা থেকে যাত্রা শুরুর পর শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সকাল ৯টায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে সকাল ১১টায়, খুলনা মহানগরের বাবরী চত্বরে বেলা সাড়ে ১২টায় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে দুপুর ২টায় পথসভা হবে।

এ ছাড়া যশোরের মুড়লীর মোড়ে বিকেল সাড়ে ৩টায় এবং ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে বিকেল ৫টায় পথসভা করার কথা রয়েছে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেবে লংমার্চের বহর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ