1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৩ Time View

বগুড়ায় বাসের সঙ্গে সংঘর্ষে বালুবোঝাই ট্রাকের চালক আবুল হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত আবুল হোসেন বগুড়া সদরের আকাশ তারা গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুরে শহরের বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামের খামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের শহরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সাবগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (টিএসআই) আশুতোষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শজিমেকে চিকিৎসাধীন আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ