1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা : যাত্রীকল্যাণ সমিতির অভিনন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৮৩ Time View

নগরীর যাত্রী ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য বন্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক আগামী ১৫ এপ্রিল থেকে ঢাকা মহানগরীতে সিটিং সার্ভিসের নৈরাজ্য বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিটিং সার্ভিস বন্ধে পরিবহন মালিক সমিতির ঘোষণা আসার পর বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই নৈরাজ্য বন্ধে সরকারের পাশাপাশি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বিভিন্ন সময়ে প্রচেষ্টা চালালেও গুটিকতক স্বার্থানেষী অতিমুনাফালোভী মালিকের কারণে পুরো পরিবহন খাতে দুর্নাম রটনা হচ্ছিল।

তিনি বলেন, নগরীর যাত্রী সাধারণ একদিকে অস্বাভাবিক অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের পাশাপাশি মাঝপথের যাত্রীদের যাতায়াত অত্যন্ত দুর্বিসহ হয়ে উঠেছে। কেননা এসব কথিত সিটিং সার্ভিসের বাসগুলোর পিকআওয়ারে দরজা বন্ধ করে যাতায়াতের কারণে মাঝপথের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারে না। যাত্রী ভোগান্তি লাঘবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয় ও অভিনন্দনযোগ্য।

এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, আগামী ১৫ এপ্রিল থেকে রাজধানী ঢাকায় কোনো গেটলক অথবা সিটিং সার্ভিস থাকবে না।

সংগঠনের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে খন্দকার এনায়েতউল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামের কোনো গণপরিবহন থাকছে না আগামী ১৫ এপ্রিল থেকে।

তিনি বলেন, এছাড়া বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে যাত্রী ভাড়া আদায় করবে সব বাস। সেইসঙ্গে ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলা হবে এ সময়ের মধ্যে। রঙচটা, রঙবিহীন ও জরাজীর্ণ গাড়িগুলো দৃষ্টিনন্দন করে রাস্তায় চালাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ