1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

রাজবাড়ীতে সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৩৮ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার রইচ ফকিরের ছেলে রেজাউল করিম রিয়াজ এবং দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার মাইনুদ্দিন মোল্লার ছেলে হারুন মোল্লা।

গোয়ালন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, দুপুরে ওই এলাকার সাঈদ শিকদারের নির্মাণাধীন বাড়িতে সেফটিক ট্যাংকের ভেতরে কাজের জন্য দুই শ্রমিক প্রবেশ করেন। কিছু সময় পর তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে দেখেন দুই শ্রমিক পড়ে আছেন।

পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ